সাতক্ষীরায় জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম।

নিহত আব্দুল মান্নান (৭৫) ওই গ্রামের এলাহী বক্সের ছেলে। আটকরা একই এলাকার হাফিজুল ইসলাম ও তার স্ত্রী।

ওসি সাইফুল ইসলাম বলেন, সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুল মান্নান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে হাফিজুল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।