
ডেস্ক রিপোর্ট :
গাজীপুর শ্রীপুর উপজেলায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে
আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
(১৭ই ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মোঃ সেলিম শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান শামীম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হারুন অর রশিদ ফরিদ সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরে আলম মোল্লা, সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর আওয়ামীলীগ , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.জ.ম এনামুল হক সাবেক কমান্ডার শ্রীপুর মুক্তিযুদ্ধা সংসদ
অনুষ্ঠানে প্রধান আলোচক তার বক্তব্যে বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিজয়ের প্রারম্ভিক ইতিহাস তুলে ধরেন। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের জীবনযাত্রার সেই ভয়াল দৃশ্য তুলে দেওয়া গণমাধ্যম কর্মী ও উপস্থিত ব্যক্তিবর্গের সামনে। এসময় তিনি শ্রীপুর কিভাবে মুক্ত হলো এবং শ্রীপুরের বরমী ইউনিয়ন সাতখামাইর এলাকায় থাকা পাকবাহিনীদের ক্যাম্প ধ্বংস করি এবং এখান থেকে ১৮ জন রাজাকার আটক করেন তারা যার ১৭ জনই ছিলো একটি ইউনিয়নের! তিনি তার বক্তব্যে শ্রীপুরের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেন। যেখানে উপজেলায় মোট মুক্তিযোদ্ধা ৫২৯ জন। যারমধ্যে মৃত ২৭৩ জন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আরোও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ।
আলোচনা সভা শেষে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ২৬ বছর পূর্তি উপলক্ষে রেলী করেন ও মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
