জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার) টোকিওতে বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO) এর সহযোগিতায়  Doing business in Bangladesh শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। 

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্য সচিব বলেন, বাংলাদেশ সরকার অনেকগুলো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে।তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে  বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের ১২ সদস্যের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগে আগ্রহী ৫৮টি জাপানি কোম্পানির ৬৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

বিডার মহাপরিচালক আরিফুল হক বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এবং সুযোগ সম্পর্কে সর্বশেষ তথ্য উপস্থাপন করেন। এরপর JETRO ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো জাপানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ব্যবসার সুযোগ এবং চ্যালেঞ্জ উপস্থাপন করেন।

পরবর্তীতে সেমিনারের অংশগ্রহণকারীরা বাংলাদেশ- জাপান ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক প্রাণবন্ত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।