
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে একটি বাড়ির পাশে শিশুর (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল (৯ টার) দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার রাত ৮ টায় শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া কয়েকটি বাড়ির সামনে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া মোঃ জলিলের মেয়ে তাহমিনা আক্তার ( ৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন । তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে আজ ও বিস্তারিত জানতে পারি নাই।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯ টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। ১১ ঘন্টা পর রাত ৮ টার দিকে কয়েকজন যুবক বস্তা দেখলে প্রথমে ভয় পায়। তারপর সেটি লাশ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে ।
টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শাহপরীরদ্বীপে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
