লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর প্রেসক্লাবে চলছে নির্বাচন তাও আবার উৎসবমুখর পরিবেশে। কার্যকরী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ। 

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় থেকে প্রেসক্লাব কার্যালয়ে এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

লক্ষ্মীপুর প্রেসক্লাবে নির্বাচনকে ঘিরে বুধবার সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। কর্মীরাও চালাচ্ছেন নিজ নিজ প্রার্থীর প্রচারণা।

অন্য দিকে ভোটাররাও চান প্রেসক্লাবের কার্যকরী কমিটিতে যোগ্য প্রার্থীরাই জয়ী হোক। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়ছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল সদস্য অপেক্ষা করছেন চূড়ান্ত ফলাফলের  কে হয় সভাপতি ও সেক্রেটারি।