
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়েছে।
উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।
এ সময় মোহা: রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ সার্কেল, সাহাদাত হোসেন টিটো, জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, মোঃ বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, মোঃ ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ এসআইকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এছাড়াও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহা: রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ রকিবুল হাসান পিপিএম, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।
