চট্টগ্রাম সি.এস.সি আর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের এলাকার নিবাসী হৃদরোগ বিশেষজ্ঞ ও হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা 

ডাঃ জামাল আহমদ (৬৭) আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

 তিনি আজ ১৫ ই এপ্রিল রাত ৩ টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 

ডাঃ জামাল আহমেদের ছেলে ডাঃ সালাউদ্দিন জামাল মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান

তিনি বলেন বেশ কিছুদিন ধরে কিডনীর অসুস্থতায় ভুগছিলেন গত ১২ই এপ্রিল জামাল আহমেদ কে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

চিকিৎসা শেষ করে দেশে ফিরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন। 

আজ সোমবার বাদ জোহর চমেক হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মৃতদেহ টেকনাফের হ্নীলায় নিয়ে যাওয়া হবে।

 ডাঃ জামাল আহমেদ ছিলেন টেকনাফে প্রথম এমবিবিএস ডাঃ পাস করেন পরে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রাম সি.এস.সি.আর হাসপাতালে কর্মরত ছিলেন। 

তিনি ছিলেন দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এর তালিকায় তিনি একজন। 

১৯৯৮ সালে টেকনাফের হ্নীলায় জন্মভূমিতে পিতা-মাতার নামে গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি ২৫ বছরের বেশী সময় ধরে এলাকার মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষায় অবদান রাখেন তার মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।