
মোঃ হাছানুর জামান ভূঁইয়া রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ইউপি সদস্য ৮নং ওয়ার্ডের সফল মেম্বার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মোঃ মহসিন রাশেদ খলিফা জনগণের সেবায় করে যাচ্ছেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে ভালো একজন মানুষ হিসেবে পরিচিত। জানা যায় মোঃ মহসিন রাশেদ খলিফা ১০নং ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নানামুখী কর্মকান্ডের কারণে সমাজে মানুষ তাকে ভালোবাসেন। ওয়ার্ডের মানুষ যখনই কোন কাজে জন্য আসেন তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন। এলাকাবাসীরা জানান মোঃ মহসিন রাশেদ খলিফা একজন সৎ, নীতিবান ও যোগ্য মানুষ। গ্রামের উন্ননের চাকা আরও সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়। তিনি মেম্বার হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করছেন। মোঃ মহসিন রাশেদ খলিফা বলেন, নিজ ওয়ার্ডের মানুষের পাশে সর্বদা থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে যাবেন। তিনি আরো বলেন ১০নং ভাটরা ইউনিয়নের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল এর দিক নির্দেশনা মোতাবেক মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও ওয়ার্ড এর রাস্তার উন্নয়নের জন্য কাজ করে যাবেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, পরিত্যাক্ত ভাতার কার্ড সহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখবেন।তিনি আরো বলেন ডা. আনোয়ার হোসেন খান এমপির সার্বিক সহযোগিতা ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ৮ নং ওয়ার্ড কে একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো তার জন্য সবার সহযোগিতা কামনা করি। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারো উপকারের কথা শোনা যায়। তিনি সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে হলেও মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলে জানান। এ ব্যাপারে মানুষ বলেন মোঃ মহসিন রাশেদ খলিফা মেম্বার হিসেবে একজন সহজ সরল সাদা মনে মানুষ। তার ভিতরে নেই কোন অহংকার, নেই কোনো প্রতিহিংসা। সে একজন সৎ চরিত্র অধিকারী মানুষ। আমাদের সুখে দুখে, বিপদে আবদে সব সময় পাশে মোঃ মহসিন রাশেদ খলিফা থেকেছে। তার দ্বারা সমাজের অনেক উন্নয়ন হয়েছে। তিনি এলাকার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কাজ করে যাচ্ছে। এলাকা থেকে মাদক, ইভটিজিং, জুয়া বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
