
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট হাসান আল মাহমুদ।
বৃহস্পতিবার রাতে আইনজীবী সমিতির ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এ কে এম হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. মনির হুসাইন ও এডভোকেট হাবিবুর রহমান।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনের নিচতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফলাফলে সভাপতি পদে এডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক ১২৯ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী এডভোকেট মো. জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. হাসান আল মাহমুদ ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী এডভোকেট মো. রহমত উল্যাহ বিপ্লব ১২২ ভোট পেয়েছেন।
এছাড়া মো. সামছু উদ্দীন (২) ১৪৫ ভোট ও জহুর আহম্মদ চৌধুরী ১২৯ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। রেজাউল করিম রাজু পাটওয়ারী ২০৯ ভোট ও মো. জাহাঙ্গীর হোসেন জাহান ১৫৭ ভোট পেয়ে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে মুহাঃ মাহির আসহান ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নুর উদ্দিন সুজন পেয়েছেন ১৫৫ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মো.ফারুক হোসেন ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফরোজা ববি পেয়েছেন ১৩৫ ভোট।
অডিটর পদে কামরুল হাসান রনি ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. মোরশেদ আলম পেয়েছেন ৬৪ ভোট।
এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো.আনিছুল ইসলাম, মো. সাইফুদ্দিন খোকন, আকবর হোসেন, মো. দাউদ হোসেন, মো. আনোয়ার হোসেন ফিরোজ ও মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া।
