লক্ষ্মীপুর জেলায় সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

গতকাল শনিবার (১০ আগস্ট) বিকালে শহরের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে৷

দাবিগুলো হলো, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদকর ঝুটন কুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷