ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক:

নিত্য প্রয়োজনীয় পন্য দ্রব্যে ডিম, তেল, আলু ও পেঁয়াজের দাম প্রথমবারের মতো নির্ধারণ করে দিয়েছে সরকার।
এ অনুসারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা ও আলু ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রতি পিস ডিমের মূল্য ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

তিনি বলেন, প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমিয়ে যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা করা হবে। এক থেকে দুই দিনের মধ্যে নতুন দাম কার্যকর করা হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই মনিটরিং করতে অভিযানে নামবে।