বরিশালে জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

 

বরিশাল প্রতিনিধি: বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বরিশাল জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে রেঞ্জ ডিআইজি সালামি গ্রহণ করেন। এরপর বরিশাল জেলা পুলিশের অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি অফিসার ও ফোর্স সদস্যদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার এবং ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বরিশাল জেলার সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ অফিসারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। জেলা পুলিশের এই উদ্যোগ কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।