
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভায় ১ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ মার্চ) সকালে শহর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, শহর শাখার আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ ও সহকারী সেক্রেটারি মঞ্জুরুল আলম মিরনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
