
দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। ফেব্রুয়ারি ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন ওসি আবুল বাশার। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “লক্ষ্মীপুর জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন স্যার, টিম রামগঞ্জ থানা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া, রামগঞ্জ উপজেলার সচেতন নাগরিকদের ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আরও গতিশীল হতে পেরেছি।”
ওসি আবুল বাশার আরও বলেন, “আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বদা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে বদ্ধপরিকর।”
প্রসঙ্গত, ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে রামগঞ্জ থানা একাধিক সফল অভিযান পরিচালনা করেছে, যা স্থানীয়দের আস্থার জায়গা তৈরি করেছে।
রামগঞ্জ স্থানীয় বাসিন্দারা ওসি আবুল বাশারের এই অর্জনকে সাধুবাদ জানিয়ে বলেন, “তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা।”
রামগঞ্জ থানার টিমও এই সাফল্যকে সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
