
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স- পিকেএফএসসিয়ান অ্যাসোসিয়েশনের (ইপার) কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উদ্বোধনের মাধ্যমে কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম সামছুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাষ্টের কো-চেয়ারম্যান ডাক্তার কাজী নুরুল ফেরদৌস রবি, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিনসহ ইপার প্রতিনিধি ও কমিটি সদস্য প্রমূখ।
