লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়লো ৮ দোকান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বলিরপোল বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৮ টি দোকান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের টানা এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

১৬ মার্চ (শনিবার) ভোর সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

উক্ত স্থানের একজন ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকের সাথে কথা বললে তিনি বলেন, সকালে একজন রুগীর ফোন পেয়ে আমি দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসার কার্যক্রম শেষ করে দোকানে বসে ছিলাম। তখন হঠাৎ করে দুইটি বিকট আওয়াজ শুনে সাথে সাথে আমি দোকান থেকে বাহিরে বের হয়ে যায় আর বাহিরে বের হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। তখন দেরি না করে আমি ফায়ার সার্ভিসে কল করি। চিৎকার শুনে মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণা করা হয় তখন আশপাশে থাকা মানুষজন চারদিক থেকে ছুটে আসে।

আগুন লাগার প্রায় আধ ঘণ্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে হাজির হয় ঘটনাস্থলে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসিসহ আটটি দোকান পুড়ে গেছে আগুনে। যার কারণে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

কমলনগরের ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছে। বাজারের আটটি দোকান পুড়ে গেছে আগুনে। শর্ট সার্কিট এর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।