দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আকবর হোসেন মিঠু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: 

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ঢাকা প্রিমিয়ার ব্যাংক এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও নোয়াখালী ক্লাব লিমিটেড এবং বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন মিঠু।  এছাড়াও তিনি জাগুরা কর্পোরেশনের চেয়ারম্যান এবং কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন। 

আকবর হোসেন মিঠু, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।