
মো.ওমর ফারুক, লক্ষ্মীপুর প্রতিনিধ: রায়পুর উপজেলা বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রায়পুর উপজেলায় সন্ধ্যায় ভুতের বাড়িতে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া,আরেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল খায়ের উপজেলা যুবদলের নেতা সাবেক ছাত্র দলের সভাপতি সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহফুজ হৃদয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব মিন্টু সাধারণ সম্পাদক তবারক হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক সুদেব কুরী, সদস্য মাহমুদুন্নবী সুমন, কাওসার আলম,রিয়াদ হোসেন,আমিনুল সিয়াম, হুমায়ুন কবির রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, সাবেক সভাপতি নুরুল আমিন ভুইয়া দুলাল, সদস্য জহির হোসেন, মাহমুদ সানী,মাহবুব রনি,মোঃমাসুম রিপোর্টাস ইউনিটির সাবেক আহবায়ক শাহপরান আরিফ,আলী আজগর রবিন, রেদোয়ান হোসেন প্রমুখ।
বিএনপি নেতারা বলেন সাংবাদিক ও সাংবাদিকতা বিষয় নিয়ে বিএনপির একটি আপত্তি ছিল প্রকৃত তথ্য না জেনে না শুনে বক্তব্য না নিয়ে কিছু সাংবাদিক বিএনপি’র বিরুদ্ধে বিষোদগার করছেন।
আপনারা সাংবাদিকতা করুন আমাদের কোন আপত্তি নেই তবে প্রকৃত তথ্য জেনে আমাদের বক্তব্য নিয়ে সুষ্ঠু ধারার সাংবাদিকতা করুন যদি বিএনপি কোন অন্যায় করে অপরাধ করে তাহলে আপনারা সাংবাদিক হিসেবে লিখতে পারেন। তবে ভাষাগত শিষ্টাচার বহির্ভূত শব্দ চয়ন একটি বৃহৎ দলের ভাবমূর্তিকে পূর্ণ করে। আশা করি সামনে আমরা সাংবাদিকদের মূল্যায়ন করবো।
