রায়পুরায় শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃ বশিরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃবশিরুল ইসলামসহ ৯ জন শহীদ বীরমুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে উপজেলায় বেতিয়ারা যুদ্ধে শহীদ হন।

আজ (১১ নভেম্বর) শনিবার রায়পুরা পৌরসভার ১৫ নং কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃবশিরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা জাতীয় পার্টি সংগ্রামী সভাপতি ও নরসিংদী-৫(রায়পুরা) আসনের লাঙ্গল প্রতীকের একক মনোনীত সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী মোঃশহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় পৌর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সঞ্চালনায় বক্তব্য বলেন, ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা স্থানে ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ বীরযোদ্ধা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন। বেতিয়ারায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিজাম উদ্দিন আজাদ (ছাত্র নেতা), সিরাজুল মনির, জহিরুল ইসলাম দুদু , মোহাম্মদ সফি উল্যাহ, আওলাদ হেসেন, আবদুল কাইয়ুম, বশিরুল ইসলাম, মো. শহীদ উল্যাহ ও কাদের মিয়া শহীদ হন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এই ইতিহাসকে সমুজ্জ্বল করে রাখতে প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস।শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃবশিরুল ইসলামের বাড়ি রায়পুরা পৌরসভা এলাকার কান্দাপাড়া গ্রাম।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন রায়পুরা পৌরপিতা আলহাজ্ব মোঃজামাল মোল্লা,সাবেক মেয়র আলহাজ্ব মোঃকুদ্দুস মিয়া,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃমোকারম মিয়া,১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃশাহেদ আলী ভুট্টো,৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম(বাবু),সাবেক কাউন্সিলর মোঃশাজাহান মিয়া,রায়পুরা উপজেলা বিএনপি সাবেক সফল সভাপতি মোঃমাহবুবুর রহমান (খোকন)।

রায়পুরা উপজেলা জাতীয় পার্টি বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া (জামান), যুগ্ম-আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন,মোঃ মোশারফ, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া,সদস্য হাবিবুর রহমান,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, মরজাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মানিক,সাধারণ সম্পাদক মোঃবিল্লাল হোসেন, মহেশপুর ইউনিয়ন সভাপতি নাজির উদ্দিন,পলাশতলী ইউনিয়ন দেলোয়ার হোসেন শ্রীনগর ইউনিয়ন সাবেক সভাপতি আবুল হোসেন,ভাষাবিদ মোঃশাহজাহান কবীরসহ অন্যান্য ইউনিয়নের সকল নেতৃবৃন্দগণ।