রামগঞ্জে গরুর গোস্ত হাঁড় ছাড়া ৮৫০ ও হাঁড়সহ ৭৫০ টাকা কেজি দরে বিক্রির অঙ্গীকার ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:

বাজার দর নিয়ন্ত্রনে রাখতে রামগঞ্জ পৌর মাছ-মাংসের দোকানসহ মুদি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। 

গতকাল শনিবার বিকাল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গরুর গোস্তের কেজি হাঁড়সহ ৭৫০ টাকা, হাঁড়ছাড়া ৮৫০টাকা কেজি প্রতি বিক্রি করার অঙ্গীকার করে লিখিত দেন গোস্ত ব্যবসায়ীরা।

এছাড়া পুরাতন মাছ বাজার সড়কের দুইটি মুদি দোকানীকে ভেজাল পন্য বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির প্রমুখ।