রামগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যুবদলের উদ্যোগে পানপাড়া বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পানপাড়া বাজার জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম ভাট, সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বাকি উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য আশিক এলাহি, মিজানুর রহমান, আকতার মাস্টার, রাসেদ আলম, আলা উদ্দিন রাসেল, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাগর ও রাজু, ছাত্রদলের সুমন ও রনিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি সঞ্চালনা করেন আতিকুর রহমান মাসুদ।