১০নং ভাটরা ইউপি সচিবের বিদায় ও বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন রামগঞ্জ, (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শরিফ হোসেনকে বিদায় এবং নবাগত সচিব সুজন চন্দ্র দাস কে বরণ অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে ভাটরা ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ শামছুল আলম বুলবুল ।

উক্ত অনুষ্ঠানের পরিচালনায় করেন রামগঞ্জ উপজেলার দুর্নীতি দমন কমিশনের নিবার্হী সদস্য মোঃ আনোয়ার হোসেন শিপন পাটোয়ারী । প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান মোঃ শেখ শামছুল আলম বুলবুল বলেন, মোঃ শরিফ হোসেন একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা, শ্রম, দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের সম্মান বৃদ্ধি করেছেন। তিনি প্রতিদিন খুব সকালে লক্ষ্মীপুর থেকে পরিষদে এসে নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন শেষে আবার বাড়িতে গিয়েও পরিষদের কাজ করতেন। আমরা বিশ্বাস করি এই মানুষটি যেখানেই যাবেন, সেখানে তিনি তার কর্মের দ্যুতি ছড়িয়ে দিতে পারবেন।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিব মোঃ শরিফের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় । একই সাথে নবাগত সচিব সুজন চন্দ্র দাস কে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ তামজিদ মাহমুদ ডলার, মুন্নি আক্তার এবং গ্রাম পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।