
মোঃ হাছানুর জামান ভূঁইয়া নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই ) বিকেলে ভাটরা ইউনিয়নের দল্টা হাসিমপুর গ্রামের দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম জসিম উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা জামাল মুকুল, সিনিয়র সহ-সভাপতি হেলাল দেওয়ান, কেন্দ্রীয় যুবলীগ সাবেক নেতা বিল্লাল হোসেন ভুলু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান ভুট্টো,৮নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মহসিন রাশেদ খলিফা , উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোঃ বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের সিভি জমা দেওয়া হয় ।
