রামগঞ্জ মডেল কলেজের সড়ক যেন সাগরের ঢেউ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ মডেল কলেজের সড়ক যেন সাগরের ঢেউ

২৫০০ (দুই হাজার পাঁচশ) শিক্ষার্থীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয় এই সড়ক দিয়ে মডেল কলেজ, মাদ্রাসা, মসজিদ ও স্থানীয় বাসিন্দা সহ প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষের যাতায়াত।

গেল কয়মাস আগে মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় সড়কটি সাময়িক সংস্কার করা হয়। বর্তমানে সড়কটির ব্যহাল দশা হয়ে সাগরের ঢেউ এর মতো অবস্থা হয়েছে। চলাচলের একই বারেই অনুপযোগী হয়ে পড়েছে।

মডেল কলেজের প্রিন্সিপাল নূর উদ্দিন ভূইয়া জানান, গেল কয়েকমাস আগে মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে সংস্কার করা হয়েছে। বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা ও কলেজে আসতে শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী মহোদয়কে অবগত করেছি। উনি সংস্কারের বিষয়ে আমাদেরকে আশ্বাস দেন।

শিক্ষার্থীদের দুর্ভোগ, মাদ্রাসা, মসজিদ ও এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে দীর্ঘস্থায়ী সমাধান করে চলাচলের উপযোগী করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।