ব্যালটে বিশ্বাস ফেরাতে মাঠে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগরে ৩নং চর লরেঞ্চ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন। 

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেল ২টা ১৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ।

 এতে ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মীর শিব্বির আহাম্মদ ও ডা. মামুনুর রশিদ। 

সাধারণ সম্পাদক পদে লড়েন মোরশেদ আলম ও জসীম উদ্দিন। 

ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়।

ভোট দিতে এসে আবুল কাশেম নামে এক প্রবীণ নেতা বলেন, আগে তো শুনতাম, মানুষ কবরে—ভোট হয়ে গেছে! এখন নিজের ভোট নিজে দিতে পারছি, এটা অনেক বড় শান্তি।

ভোট পরিদর্শনে ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন, ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক জাফর আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোট শেষে অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, আমরা রাষ্ট্রে যেমন গণতন্ত্র চাই, তেমনি দলের ভেতরেও গণতন্ত্র চাই। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে তৃণমূল পর্যায়ে কাউন্সিল হচ্ছে। সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করতে চেয়েছিলেন। কিন্তু এ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ তা হতে দেয়নি। ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বাছাই আমাদের ঐতিহ্য এটা আবার ফিরিয়ে আনতে হবে।