বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয় : শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

ডেস্ক নিউজ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে নারী পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয়। তিনিবলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি মোলার আয়োজন করা হবে। যেখানে ছেলে-মেয়েদের নানা অভিযোগ জানাতে পারবে, সবাই মিলে তাদের অভিযোগের কথা, মনেরকথা খুলে বলতে পারবে।আজ জাতীয় প্রেসক্লাবে ‘কথা বলো নারী’র আয়োজনে ‘সংকট ও সম্ভাবনাময়নারীর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়উপদেষ্টা এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, গণতন্ত্র যুদ্ধ করে, সংগ্রাম করে অর্জন করা যায়, হয়তোসমাজকেও পরিবর্তন করা যায়। কিন্তু যে জায়গাটা কঠিন সেটা হচ্ছে নারী-পুরুষেরজায়গায় আমরা যখন সমতার কথা ভাবি তখন সহিংসতা দেখি। তিনি বলেন, ’৭১ এরমুক্তিযুদ্ধে মেয়েরা যেভাবে সাহসী ভূমিকায় নেমে এসেছিল ২৪ এর গণ-আন্দোলনেওছেলেদের পাশাপাশি মেয়েরাও সাহসী ভূমিকায় নেমে এসেছিল।এস মুরশিদ বলেন, জুলাই কন্যাদের সাহসিকতা, নেতৃত্ব এবং ত্যাগ আমাদেরশেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। তিনি বলেন, সাইবার সেফটিতৈরি-সহ অন্যান্য ক্ষেত্রেও মেয়েদেরকে দেখতে চাই। সমাজে যদি নারী ও শিশুদেরনিরাপত্তা না দেওয়া যায় তাহলে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে না। সবাই মিলেদেশব্যাপী জুলাই বিপ্লবের ছেলে-মেয়েদের নিয়ে নারীর প্রতি সকল বৈষম্য দূর করেসমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় ‘কথা বলো নারী’র আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বেমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকাবিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, বৈষম্যছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা-সহ জুলাই আন্দোলনে সহযোদ্ধারাবক্তৃতা করেন।