
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
সাবরাং বিওপির বিশেষ টহল দল কর্তৃক আসামি বিহীন ১ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার।
১৮ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক সকাল ০৮:১০ টার সময় টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর আওতাধীন সাবরাং বিওপির বিশেষ টহলে কমাঃ নং-৭৪৬৫৩ নায়েক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ০১ কিঃমিঃ দক্ষিণ দিকে, বিআরএম ০৪ হতে আনুঃ ০১ কিঃমিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে ডাকাতের কাঠি নামক স্থান হতে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। আটককৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ ব্যাটালিয়ন সদরে নিয়ে যায় এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাহপরীর দ্বীপে মাদকের সহজলভ্য ও বিস্তার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নদীবেষ্টিত ও বঙ্গোপসাগরের মোহনায় হওয়ায় মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান সমুদ্রপথে ট্রলারে করে খুব সহজেই শাহপরীর দ্বীপে নৌ-সীমানার মধ্যে পৌঁছে যাচ্ছে। ফলে এটি ইয়াবা কারবারের সহজ রুট হয়ে উঠেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাদক, আটক ও মামলার তথ্যেও ভয়াবহ চিত্র দেখা গেছে।
তবে তাঁদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় ওই সূত্র।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সূত্রমতে, মাদক কারবারি ছাড়াও রাজনৈতিক লেজুড়বৃত্তি করা ভালোমানুষির আড়ালে কিছু ব্যক্তি মাদকের কারবার করছেন। এ ছাড়া শহরের ‘আঙুল ফুলে কলাগাছ’ কিছু কথিত ব্যক্তিও নেপথ্যে মাদকের কারবারে অর্থলগ্নি করছেন, এমন তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।
