
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে (৫৩ বিজিবি’র) সদস্যরা পৃথক ২ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ২৭৮বোতল চকো প্লাস সিরাপ ও ১৫৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে।গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত শিবগঞ্জের মাসুদপুর বিওপির অধীন ঠুঠাপাড়া ও পারচৌকা গ্রামে পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা।
বিজিবি জানান,গোপন তথ্যর ভিত্তিতে ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে এবং মনাকষা বিওপি’র ১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে,যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এ ব্যাপারে (৫৩ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
