সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার নবাগত  পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ  পুলিশ লাইনস্ শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে 

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। 

কল্যাণ সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়। 

পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।

এরপর দুপুর ২ টা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত অপরাধ সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার  বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।