
বরিশাল প্রতিনিধি :বরিশালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) এর আওতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার সকাল ১১টায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের আয়োজনে নগরীর কাশিপুরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র ও মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও এসসিএমএফপি’র প্রকল্প পরিচালক (অতি. দায়িত্ব) মোঃ জিয়া হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রেজেক্ট (এসসিএমএফপি) বরিশাল বিভাগের উপ-প্রকল্প পরিচালক এস এম আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এবং গণমাধ্যমকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন সামুদ্রিক ও নদ-নদীর মৎস্যজীবি, আড়ত-ট্রলার মালিকরা। নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মাছের আহরণোত্তর অপচয় হ্রাসে মৎস্যজীবি ও অংশীজনের করণীয় নানান বিষয়ে আলোচনা করেন। এ সময় আড়ত-ট্রলার মালিক ও জেলেদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।
