চানপুর ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষের নিহত( ২) দুই  আহত( ২০)বিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মো: তৌফিকুল হক, নরসিংদী প্রতিনিধি 

রায়পুরা উপজেলার চর অঞ্চলে চানপুর ইউনিয়নের মহীনিপুর গ্রামে পূর্ব শত্রুতার  জেরে সামসুম মেম্বার গ্রুপ ও সালাম গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে আজ সকালে আমিন এবং বাসার নামে ২ জন নিহত হয়, আমিন(২৫)  মোহীনি পুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে, বাসার( ৪০) উক্ত গ্রামের  হাজী বাকের মিয়ার ছেলে বলে জানা গেছে। ঘটনা সূত্রে জানা যায় যে সালাম  গ্রুপের লোকজন  দীর্ঘ দুই বছর যাবত বাড়িছাড়া, সামনে রমজানের ঈদ কে কেন্দ্র করে দলবলসহ আজ ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে ওঠার চেষ্টা করে, পূর্ব থেকেই শামসুল মেম্বারের লোকজন খবর পেয়ে গ্রামে ঢুকা মাত্রই দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করে উক্ত এলোপাতাড়ি হামলায় গুলি বৃদ্ধ হয়ে  দুই জন নিহত ও বিশ জন আহত হয়, রায়পুরা থানার অফিসার তদন্ত প্রবীর কুমার জানান যে ঘটনা স্থলে  পুলিশ  মোতায়ন রয়েছে উভয় জনের লাশ রায়পুরা সদর  হাসপাতালে আছে, সুরতহাল  রিপোর্ট তৈরি পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী মর্গে পাঠানো হবে।