
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ স্লোগানে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : দৃষ্টি প্রতিবন্ধীদের সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিতে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, এবং বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
অতিথিরা তাঁদের বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের সামাজিক অন্তর্ভুক্তি, নিরাপদ চলাচল ও প্রযুক্তিনির্ভর সাদাছড়ির গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, আধুনিক স্মার্ট সাদাছড়ি শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলে সহায়ক নয়, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়ায়।আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেন।
