
বরিশাল প্রতিনিধি : বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই স্লোগান নিয়ে ১৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিবার পরিকল্পনা বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী, পরিবার পরিকল্পনা বরিশালের উপ-পরিচালক মেহবুব মোর্শেদ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গনমাধ্যম কর্মী। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার ২০ জন শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের মাঝে এবং ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা বরিশাল সদর উপজেলা ক্রেস্ট গ্রহণ করেন।
