পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

এনএস ডেস্ক : 

মো. ময়নুল ইসলাম এনডিসি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

ময়নুল ইসলাম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে। এর আগে তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজি পদে সুপারনিউমারারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।