
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা জহুরুল হক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম বাতেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গণতান্ত্রিক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
