নোয়াখালীর চাটখিলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

র‌্যাব-১১ এর সহায়তায় রামগঞ্জ থানার পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে নোয়াখালীর চাটখিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার এসআই (নিঃ) মো. সোলেমান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এবং র‌্যাব-১১ এর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, চাটখিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামগঞ্জ থানার এফআইআর নং-১৬/৪২, তারিখ ২৩ মার্চ ২০২৬, ধারা ১৪৩/৩০৭/৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি (হত্যা মামলা) এর এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. মাহফুজ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাহফুজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলাকোর্ট (তোরা মিঝির বাড়ী) এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।