
র্যাব-১১ এর সহায়তায় রামগঞ্জ থানার পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে নোয়াখালীর চাটখিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার এসআই (নিঃ) মো. সোলেমান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এবং র্যাব-১১ এর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চাটখিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামগঞ্জ থানার এফআইআর নং-১৬/৪২, তারিখ ২৩ মার্চ ২০২৬, ধারা ১৪৩/৩০৭/৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি (হত্যা মামলা) এর এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. মাহফুজ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাহফুজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলাকোর্ট (তোরা মিঝির বাড়ী) এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com