নরসিংদী ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  •  মোঃতৌফিকুল হক, নরসিংদী, রায়পুর। 

নরসিংদী সদর উপজেলায় আমদিয়া ইউনিয়নের  দিনে দুপুরে এক ইউপি সদস্যকে গুলিও জবাই করে হত্যা করেছে। 

সোমবার ১৫ই এপ্রিল দুপুরে পাকুদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া( ৩৪) সে ভুইয়ম গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে, সেই আম দিয়া ইউনিয়ন  ৮ নং ওয়ার্ডের সদস্য। 

নরসিংদী জর্জকোর্ট থেকে মোটরসাইকেল যুগে  একটি হাজিরা শেষে বাড়ি ফেরার পথে পাকুদিয়া প্রাথমিক বিদ্যালয় এর সামনে এলে প্রথমে দুর্বৃত্তরা তার গতিরোধ করে, পড়ে তাকে দুই রাউন্ড গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থলে কোন লোকজন না থাকায় দূর্বৃত্তরা বীরদর্পে গঠনাস্থল ত্যাগ করে। 

মাধবদী থানার ওসি জানান যে ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই আসামিদেরকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।