ধানের শীষকে বিজয়ী করলে হাওরাঞ্চলে উন্নয়ন হবে: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আলহাজ আনিসুল হক বলেছেন, “ধানের শীষকে বিজয়ী করতে পারলে হাওরাঞ্চলের চিত্র বদলে যাবে। রাস্তা–ঘাট, স্কুল–কলেজ, খাল খননসহ অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করা হবে।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে আনিসুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “জাতির মুক্তির সনদ”—৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়া হবে। হাওরাঞ্চল উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।