
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলু ভাটরা বাজার থেকে আলী মার্কেট পর্যন্ত ৮শত মিটার সড়ক নিজ পরিশ্রম করে সংস্কার করছেন।
ঈদ আনন্দ উপভোগ করতে দক্ষিণ ভাটরা,বিষ্ণুপুর, পাচঁরুখী,কান্দিরপাড়,বাউরখাড়া গ্রামের সাধারণ মানুষের ভোগান্তির দূরীকরণ নিরলসভাবে পরিশ্রম করে সড়কটি সংস্কার করছেন।
এ সড়কের কারণে তিনি ইউনিয়নের হাজার হাজার মানুষের মণিকোঠা স্থান করছেন।
সড়কটি বিনা টেন্ডার ও সরকারি অর্থ বরাদ্দ চিন্তা না করে। নিজ দায়িত্ব নিয়ে নিজে রোলার চালিয়ে,খোয়া, মাটির কাজ দিন মজুর সাথে তিনি নিজে করছেন।
দীর্ঘ ২০ বছরের অধিক সড়কটি সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে।
ছোট ও মাঝারী ধরণের যানবাহন চলাচল বহু দুর্ঘনা ঘটেছে।
খানাখন্দে ভর সড়কটিতে বর্ষার মৌসুমে পানি জমে, ছোট ছোট গর্ত সৃষ্টি হয়ে বড় ধরনের গর্ত হয়েছে।
সড়কে এমনকি মাঝেমধ্যে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া কষ্ট হয়েছে।
শেখ শামছুল আলম বুলু চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরেই এই রাস্তাটি আগে ও একবার সড়কে খোয়া ও মাটির কেটে সাধারন মানুষের চলাচলের জন্য রাস্তাটি সংস্কার করেছেন।
চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল জানান সড়কটি সংস্কার জন্য বহু কষ্ট করেছি।
উপজেলা প্রকৌশলীকে নিয়ে সার্ভে করার পরও কোন অদৃশ্য শক্তির কারণে সড়কটির সংস্কার করাতে বাধা হয়েছে।
তিনি জানান নিরুপায় হয়ে জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে জীবন-ঝুঁকি নিয়ে সরকারী বরাদ্দ বিহিন তাপদহ রোদ উপেক্ষা করে ৮শত মিটার সড়কটি সংস্কার করেছি। সড়কটি সড়কবিভাগ হলেও ইউনিয়ন পরিষদের ১% উপর ভরসা করে কাজটি করেছি। কখন যে টাকা পাবো তাহা বলা মুশকিল।
আওয়ামী লীগ নেতা কামরুল দেওয়ান বলেন লক্ষীপুর জেলার মধ্যে এর আগে কখনও কোন চেয়ারম্যান এমন দৃষ্টান্ত দেখাতে পারেননি। একমাত্র জননন্দিত জনপ্রিয় সফল চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল ব্যক্তিগত উদ্যোগ রাস্তাটি সংস্কার করা ইতিহাস সৃষ্টি করেছেন।
শেখ শামছুল আলম বুলবুল আরও বলেন সাধারণ মানুষের কল্যাণ কাজ করার মন-মানসিকতা থাকলে আর ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে যে কোন অসম্ভব কাজ সহজে করা যায়।
