
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর পর নিজস্ব ভবনে ফিরেছে লক্ষ্মীপুর পৌরসভা। এরআগে দীর্ঘদিন যাবত ভাড়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতানে পৌরসভার কার্যক্রম শুরু হয়।
জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভা গঠন হয় ১৯৭৬ সালে। ১৯৯৬ সালে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ঠিকমতো সেবা পান নি নাগরিকরা। হয়েছেন নানান ভাবে দুর্ভোগের শিকার। শহরের বাজার রোডে ছিলো পৌরসভা নিজস্ব অফিস ভবন।
লক্ষ্মীপুর পৌরসভা স্থানান্তরিত নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য প্রফেসর জেড এম ফারুকী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরন্নবী, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
