ঢাকা–৭ আসনে ধানের শীষের পক্ষে রিয়াজ উদ্দিন আহমেদ মনির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

‘প্রয়োজনে বিএনপির জন্য আবারও জীবন দেব’ — রিয়াজ উদ্দিন আহমেদ মনি

ইমরান হোসেন ইমু : ঢাকা–৭ আসনের বকশিবাজার বোর্ড অফিস এলাকা থেকে শুরু করে চকবাজার, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ছোট ভাই, বিএনপি নেতা ও ঢাকা–৭ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

আজ বৃহস্পতিবার দুপুরে লালবাগ থানার অন্তর্গত বকশিবাজার এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন,

“আমার বড় ভাই শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু বিএনপির জন্য জীবন দিয়েছেন। প্রয়োজনে পিন্টু পরিবার আবারও বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা বিএনপি হয়ে জন্মেছি, বিএনপি হয়েই মরব। দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করব।”

তিনি আরও বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই ষড়যন্ত্রের মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রিয়াজ উদ্দিন আহমেদ মনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর প্রয়াত বড় ভাই শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

তিনি বলেন,

“ঢাকা–৭ আসনে মনোনয়ন পেলে শহীদ পিন্টু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো শেষ করে এ অঞ্চলকে একটি আধুনিক, ডিজিটাল ও নিরাপদ এলাকায় রূপ দিতে চাই।”