
বরিশাল প্রতিনিধি :
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে সড়কে যানবাহন এবং জনচলাচল নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্খিত পুলিশি সেবা প্রধানের লক্ষে ১ মার্চ শনিবার দুপুর ১২টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এ সময় তিনি শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সড়কে সুশৃংখল নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র কার পার্কিং ও যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট অফিসার-ফোর্সগণ।
