চাঁদপুর সদর এসিল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনা করে ক্লিনিকে ২৫ হাজার টাকা জরিমানাঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে ফ্যামিলি কেয়ার ক্লিনিকের অনিয়মের কারনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা। 

রবিবার ২৫ ফেব্রুয়ারী দুপুরে  আইনশৃঙ্খলা রক্ষা ,অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও জনস্বাস্থ্য নিশ্চিত এ চাঁদপুর সদর উপজেলার পৌরসভাধীন ফ্যামিলি কেয়ার ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত ক্লিনিকের বেশ কিছু গাফিলতি পরিলক্ষিত হয়।

 বিশেষ করে ব্লাড ব্যাংক না হওয়া সত্ত্বেও তাদের ফ্রিজে এক ব্যাগ ব্লাড সংরক্ষণ করেছেন মর্মে দেখা যায়। এক্সরে রুম ও টি রুম সহ অন্যান্য রুম  অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় দেখা যায়। 

সার্বিক বিবেচনায় উক্ত ক্লিনিক এর  পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫৩ লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। 

অভিযান কালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে ডাক্তার মোঃ সাখাওয়াত উপস্থিত ছিলেন। সদর থানার একটি দল আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।