
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা গ্রামে সন্ত্রাসী চক্র কর্তৃক ইউপি সদস্যকে লক্ষ করে পরপর তিনবার গুলি বর্ষণ ও বাড়ি-ঘরে হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
এসব ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার (১২এপ্রিল) সকালে একাধারে তিনবারে নির্বাচিত ইউপি সদস্য কাজল মেম্বারের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রভাবশালী একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাভাবে হয়রানি, হামলা ও হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে যাচ্ছে। সর্বশেষ তিন দফা গুলি চালানোর ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে কাজল মেম্বার, তিনি জানান, হামলার ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে প্রতিনিয়। সন্ত্রাসীদের গুলিতে গুরুত্বর আহত অবস্থায় দীর্ঘ দুই মাস হাসপালে চিকিৎসা নিয়ে মাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এমতাবস্থায় আবারও আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কোন গাফিলতি না থাকলেও মূল আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বারবার থানায় অভিযোগ করেও কাংখিত কোন ফল পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ—আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, উক্ত ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৫২ তা;৩১/১/০২৫ ও মামলা নং ০৭তা;৪/৪/০২৫ আসামি ধরতে তৎপর রয়েছে পুলিশ।
