চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটকঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ

 চাঁদপুর শহর থেকে এলজি গান, ৩ রাউন্ড গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকালে  শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে এসব ডাকাতদের গ্রেফতার করা হয়। 

দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

আটকৃত ডাকাত সদস্যরা হলেন- বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আঃ হালিম রকি (২৩)  মামুন (৩৮)। তারা সবাই লক্ষীপুর জেলার বাসিন্দা।

ব্রিফিং পুলিশ সুপার আরও জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযান চলাকালীন সময় আন্ত: জেলা ডাকাত দলের সদস্যদের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র  ডাকাতির ব্যবহৃত সরঞ্জাম একটি পিকআপ ভ্যান থেকে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।