
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কালীগঞ্জ উপজেলা-এর ডাকবাংলোকে সম্প্রসারণ করে চারতলা বিশিষ্ট আধুনিক স্থাপনায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
শনিবার সকালে কালীগঞ্জ ডাকবাংলোর অবকাঠামো উন্নয়ন পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ডাকবাংলোটি অরক্ষিত ও অকার্যকর অবস্থায় ছিল। এতে সরকারের আয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। জনসেবার কথা বিবেচনা করে জেলা পরিষদ দৃষ্টিনন্দন ও ব্যবহার উপযোগী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, ডাকবাংলোটি চারতলা বিশিষ্ট ভবনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে এবং শিগগিরই বাকি কাজ টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে তিনি পুরোনো ও জরাজীর্ণ কক্ষগুলো ঘুরে দেখেন এবং মহিলা রেস্টরুম, ডাইনিং রুম ও টয়লেট আধুনিকায়নের নির্দেশনা দেন। পাশাপাশি ভবনের চারপাশে উঁচু বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে সৌন্দর্যবর্ধনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়-এর নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।
