কবি মতিউর রহমান বসনীয়া কাব্যনিধির মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

সাহিত্য ও মানবিকতার দীপ্ত প্রতীককে শ্রদ্ধাভরে স্মরণ

আলামীন রংপুর : আজ ২৭ জুন, কবি মতিউর রহমান বশনীয়ার ৩য় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য হারিয়েছিল এক প্রাজ্ঞ, নিবেদিতপ্রাণ ও ধর্মনিষ্ঠ কবিকে।

মতিউর রহমান বশনীয়া শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন মানবিক মূল্যবোধ ও নৈতিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা। সাহিত্য, সমাজ ও ধর্মচর্চার মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিয়েছেন সত্য, সুন্দরের বাণী। তাঁর লেখা কবিতাগুলোতে উঠে এসেছে সমাজের বাস্তবতা, মানুষের হাহাকার, এবং জীবনের গভীর দর্শন।তিনি ছিলেন বিনয়ী, পরোপকারী ও আত্মপ্রচারবিমুখ এক মানুষ, যিনি সব সময় মানুষকে ভালোবাসতেন এবং সাহিত্যকে ব্যবহার করতেন একটি বৃহত্তর মানবিক বার্তা পৌঁছাতে। তাঁর রচনায় যেমন ছিল ঈমানী চেতনার প্রতিফলন, তেমনি ছিল সমাজ সংস্কারের নিরব আকুতি।কবির পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহীদের দোয়া চাওয়া হয়েছে।

আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই মহৎপ্রাণ সাহিত্যিককে। তাঁর কর্ম ও আদর্শ প্রেরণা হয়ে থাকবে আগামীর প্রজন্মের জন্য।