ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে লক্ষ্মীপুরে অভিযান, এক চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় রোধে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

 আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বাস টার্মিনাল ও মজু চৌধুরী ঘাট এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এমন কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো রোধেও অভিযান পরিচালিত হয়। এক চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।