
মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।
রোববার দুপুরে ভুক্তভোগীরা রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল হতদরিদ্র মানুষকে পরিমাণের চেয়ে কম দেয়া। ৫০জনের অধিক কার্ডধারীর কাছে বিক্রি না করে তা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ অঞ্চলে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মাসুদুর রহমান মৃধার বিরুদ্ধে।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিলার মৃধা ৬০৯ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির দায়িত্ব দেওয়া হয় মাসুদুর রহমান মৃধা নামে এক ডিলারকে।
হতদরিদ্র ভুক্তভোগী সেতারা বেগম, আনোয়ার ও বাবুল মোল্লাসহ অনেকের অভিযোগ, সরকার সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসের অগ্রীম। ৩০ কেজির দুই বস্তা চাল একসঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু ডিলার মাসুদুর রহমান মৃধা অধিকাংশ উপকারভুগীকে ৪৫ থেকে ৫০ কেজি করে চাল বিতরণ করেন। চাল দেওয়ার সময় অনেকের কাছ থেকে সুকৌশলে কাগজে স্বাক্ষর টিপসই নিয়ে আর দেননি। শুনা যায় এক তৃতীয়াংশ উপকারভোগী একমাসের বেশি সময় চলে গেলেও এখনো চাল পাননি। ভুক্তভোগীরা তার নিকট চাউ চাইতে গেলে সদুত্তর না দিয়ে পরে দেখা করতে বলেন।
চাল বিতরণে তদারকি কর্মকর্তা ফিরোজ মিয়ার মুঠোফোনে বার বার চেষ্টা করে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়ে উঠে নি।
অভিযুক্ত ডিলার মাসুদুর রহমান মৃধা মুঠোফোন জানান, ‘সবাইকে দেয়া হয়েছে। ৭ থেকে ৮ জন পায়নি তাদের দেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন বলেন, আমি অসুস্থ বাসায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে।
